খাদিজা ইসলাম স্বপ্না:
বাংলাদেশের এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স প্রফেশনালদের অন্যতম বৃহৎ সংগঠন কমপ্লায়েন্স সোসাইটি এর ২৭ সেপ্টেম্বর সন্ধায় চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম.এম. মিজান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মেরিট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মেরিনসান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. লায়ন মোঃ সানাউল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রথিতযশা সাংবাদিক নাসির উদ্দীন হায়দার ও সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব সাইফুল আলম রোমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়াল্ড ই এ্যাপারেলস এর হেড অব এইচ আর এন্ড এডমিন এর প্রধান ও সংগঠনের উপদেষ্টা মোঃ সাইদুর রহমান মিন্টু।
অনুষ্ঠান শেষে মোঃ নাজিম উদ্দীন সাগরকে সভাপতি এবং মোঃ আলমগীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের চট্টগ্রাম চ্যাপ্টারের কমিটি ঘোষণা করা হয় যার কো-ফাউন্ডার ও চট্টগ্রামের প্রধান হিসেবে সংগঠনের উপদেষ্টা মোঃ সাইদুর রহমান মিন্টুকে দায়িত্ব দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে শখানেক চট্টগ্রামের বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে এইচ আর, এডমিন ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত কর্মকর্তা ও বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
কমপ্লায়েন্স ফ্যামেলির সভাপতি এম এম মিজান বলেন,”চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যের সফলতার জন্য দরকার মানবসম্পদ ব্যবস্থাপনার কার্যকর ব্যবহার।চট্টগ্রামের এইচআরদের জন্য আমাদের ছোট এই চেষ্টা হয়তো বড় কিছু উপহার দেবে।”
উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে ছিলো জাগোনিউজ২৪.কম।
