ছাইফুল ইসলাম মাছুম:
ভাড়া আবাসিক হোটেলগুলোতে ৩০০ টাকার বেশী হবে না। আর দ্বীপ উন্নয়ন সংস্থার রুমে ৫০০ টাকার মতো। পরদিন ভোরে বেবি ট্যাক্সিতে যেতে হবে জাহাজমারা হয়ে মোক্তারিয়া ঘাটে। ভাড়া রিজার্ভ ট্যাক্সি ২৫০টাকা। সময় লাগবে এক ঘণ্টার চেয়ে একটু বেশি। তবে খুব ভোরে বেবি-টেক্সি পাওয়া নিশ্চিত হওয়ার জন্য আগের দিন রাতে বলে রাখা ভালো। এবার মোক্তাইরা ঘাট থেকে ট্রলারে ১০ মিনিটের পথ ফেরিয়ে নিঝুমদ্বীপে পৌঁছানো যায় প্রতি ১ঘণ্টা পর ট্রলার এপার ওপার যাওয়া আসা করে। ভাড়া ১৫ টাকা। বিকেল ৫ টা পর্যন্ত চলে এভাবে। কেউ চাইলেই ঐদিনই হাতিয়া ফিরে আসতে পারেন । দ্বীপের চার পাশ ও বনের মধ্যে দেখার জন্য ট্রলার রিজার্ভ করে যাওয়ায় ভালো। সে ক্ষেত্রে ভাড়া পড়বে ৫০০ টাকার মতো। নিঝুমদ্বীপে ব্যক্তি মালিকানায় হোটেল, জেলা পরিষদ, রেড় ক্রিসেন্ট ও বন বিভগের ৫ টি বাংলোয় যে কেউ থাকতে পারেন। খাওয়ার জন্য নিঝুমদ্বীপে রয়েছে ছোট ছোট বেশ কয়েকটি হোটেল। খাওয়ার হোটেলগুলো দেখতে খুব একটা পরিপাটি না মনে হলেও এগুলোয় খাওয়ার মান বেশ ভলো। এসব হোটেলে সাধারণ দ্বীপের জেলেদের ধরা তাজা মাছ পাওয়া যায়।
ছাইফুল ইসলাম মাছুম: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থী।
