ডেস্ক রিপোর্ট:
আফগানিস্তানে তালেবানের গাড়িবোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের ৮ জন গোয়েন্দা কর্মকর্তা ও ৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৮০ জন। খবর রয়টার্সের।
রবিবার (৭ জুলাই) সকালে ব্যস্ততম সময়ে গজনি শহরের কাছে আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির একটি কার্যালয়ে গাড়িবোমা বিস্ফোরিত হয়।
তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে এর মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, বেশ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।
গজনির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৮ গোয়েন্দা কর্মকর্তা ও ১ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। বিস্ফোরণস্থলের কাছে একটি বেসরকারি স্কুলে ক্লাস চলার সময় বিস্ফোরণ হয়। এতে অন্তত ৬০ শিশু আহত হয়েছে। সব মিলিয়ে আহতের সংখ্যা ১৮০ জন। শক্তিশালী বিস্ফোরণে স্কুলের দরজা ও জানালা ভেঙে গেছে। উড়ে আসা কাচ ও কাঠের টুকরোর আঘাতে অনেক শিশু আহত হয়।
