কোপা আমেরিকা শিরোপা পেল ব্রাজিল

খেলা

ডেস্ক রিপোর্ট:

ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা ২০১৯ এর চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।  কোপা আমেরিকায় সর্বশেষ ব্রাজিল শিরোপা জিতেছিল ২০০৭ সালে। এ নিয়ে গত ৯ আসরে ৫ বারই চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

রোববার রাতে মারাকানায় টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল ম্যাচ শুরুর ১৫ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসুসের ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের ছোঁয়ায় দারুণ এক গোল করেন এভারটন (১-০)। প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় পেরু। পাওলো গুইরেরোর নেয়া পেনাল্টি কিক অ্যালিসন বেকার বুঝতেই পারেননি (১-১)। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় পেরুর রক্ষণের ভুলেই বল পেয়ে যান আর্থার। সেটা আলতো টোকায় তিনি জেসুসকে দিলে চোখের পলকে সেটা জড়িয়ে দেন জালে (২-১)। ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রিচার্লিসন (৩-১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *