চলে গেলেন বরেণ্য সাংবাদিক রবার্ট ফিস্ক

আন্তর্জাতিক

আসিফ নেওয়াজ:
খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও বিশ্লেষক রবার্ট ফিস্ক মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষণজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দ্য আইরিশ টাইম জানায়, গত শুক্রবার তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ডাবলিনের ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়।
ফিস্ক ৭০ দশক থেকে মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিবদন তৈরি করেন। তিনি এই বিষয়ে অনেক পুরস্কারও পেয়েছেন। ইউএস ও ইসরাইলের কঠিন সমালোচক ছিলেন ফিস্ক।

ফিস্ক পাঁচ দশকেরও বেশী সময় ধরে বালকান, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার যুদ্ধ নিয়ে ব্রিটিশ সংবাদপত্রের জন্য প্রতিবেদন তৈরি করে গেছেন। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস লিখেছিলো– ব্রিটেনের বৈদেশিক প্রতিবেদকদের মধ্যে রবার্ট ফিস্কই সম্ভবত ‘সবচেয়ে বিখ্যাত’।

এই বরেণ্য সাংবাদিক কেন্টের মেইডস্টনে ১৯৪৬ সালে জন্মগ্রহন করেন এবং পরবর্তীতে আইরিশ নাগরিকত্ব গ্রহন করেন। এরপর তিনি রাজধানী ডাবলিনের বাইরে অবস্থিত শহড় ডালকিতে বসবাস করা শুরু করেন।

ফিস্কের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন আইরিশ প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস। এক বিবৃতিতে তিনি বলেন, রবার্ট ফিস্কের মৃত্যুতে সাংবাদিকতার জগৎ মধ্যপ্রাচ্যবিষয়ক অন্যতম একজন সেরা ভাষ্যকারকে হারাল।

সানডে এক্সপ্রেসের মাধ্যমে ফিস্ক তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৭২ সালে বেলফেস্ট চলে যান এবং টাইমসের জন্য উত্তর আমেরিকার সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। ১৯৭৬ সালে তিনি পত্রিকার মধ্যপ্রাচ্যের সংবাদদাতা হিসেবে নিযুক্ত হোন।

বৈরুতে গিয়ে তিনি লেবাননের গৃহযুদ্ধের পাশাপাশি ১৯৭৯ সালের ইরান বিদ্রোহ, আফগানিস্তানের সোভিয়েত যুদ্ধ এবং ইরাক-ইরান যুধ নিয়ে প্রতিবেদন তৈরী করেন।

১৯৮৯ সালে ফিস্ক টাইমসের প্রতিষ্ঠাতা রুপার্ট মার্ডকের সাথে একটি বিতর্কে জড়িয়ে চাকুরী থেকে পদত্যাগ করেন। এরপর তার কর্মজীবনের বাকী সময় দ্য ইনডিপেনডেন্টের হয়ে কাজ করেন।

নব্বইয়ের দশকে আল-কায়দার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের তিনবার সাক্ষাৎকার নিয়েছেলেন রবার্ট ফিস্ক।

সূত্র: বিবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *