জুনাইদ আল হাবিব:
লক্ষ্মীপুরে পানিতে ডুবে মুনতাহা আক্তার নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২রা নভেম্বর) সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি অটোরিকশা চালক রাকিব হোসেনের মেয়ে।
স্বজনরা জানান, পরিবারের লোকজনের অজান্তেই পুকুর ঘাটে চলে যায় শিশুটি। এক পর্যায়ে খোঁজাখুঁজির পর শিশুটি ভেসে ওঠে৷ তাৎক্ষণিকভাবে, লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা রাকিব হোসেন বলেন, ‘আমরা সবাই নলকূপের পানিই ব্যবহার করি৷ কোন ফাঁকে দিয়ে সে পুকুরে চলে গেল, কেউ টের পায়নি৷ শিশুদের যে এক ধরণের পানির দিকে টান থাকে, তার সেটা দেখিনি কোন দিন৷ আজ মরবে, তাই আজ গেছে।’