নূর মোহাম্মদ ও তাহমিদ আফসার:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যর্থ হয়ে অপপ্রচার ও গুজবে ব্যস্ত বিএনপি। শনিবার সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্ধোধন শেষে তিনি এ মন্তব্য করেছেন।
সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী আরো বলেন, ‘বিএনপির কার্যালয় এখন গুজবের ফ্যাক্টারী। আর কোথায় বসে এসব ষড়যন্ত্র হচ্ছে আমরা তা জানি।’ তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি ও বন্যা মেকাবেলায় সক্রিয়ভাবে কাজ করছে সরকার।
এর আগে, স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধ্যার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এসময়, সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীসহ,রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৯৪ সালের ২৭শে জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের পথচলা শুরু হয়।
