স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুটবলের ‘পেপসি টার্ফ’

শিক্ষা

তানজিন আক্তার:

সময়টা ফুটবল বিশ্বকাপের তাই পিছিয়ে নেই বিশ্ববিদ্যালয়গুলোও। মঙ্গলবার (২৯ নভেম্বর) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ট্রান্সকম বেভারেজ লিমিটেড আয়োজন করেছে ক্যাম্পাস ভিত্তিক ফুটবল বিষয়ক অনুষ্ঠান ‘পেপসি টার্ফ’।

অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য একটি পেপসি কিনে নাম, ফোন নাম্বার, ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। চারটি গেম শো নিয়ে উক্ত অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল ‘ভি আর গেম’ এবং ‘ফুসবল টেবিল’। এছাড়াও ছিল ‘ফ্রি স্টাইল’ এবং ‘ক্রসবার চ্যালেঞ্জ’ এর মতো গেম।

অসংখ্য ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে মেতে উঠেছিল প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান। ‘ক্রসবার চ্যালেঞ্জ’ – এ পাঁচ বারের মধ্যে চার বার বল বারে লাগাতে পারলে একটি টি-শার্ট, ‘ফুসবল টেবিল’ – এ বিজয়ী দলকে একটি মোবাইল হোল্ডার এবং ‘ফ্রি স্টাইল’ – এ ১৫ বার জাগলিং করতে সক্ষম হলে একটি টি-শার্ট উপহার হিসেবে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মোঃআশরাফুল ইসলাম পেপসি টার্ফে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ‘খেলা পাগল ছাত্র ছাত্রীরা খুব আনন্দের সাথে এসব খেলায় অংশ নিয়েছিলেন, আমিও সবার সাথে আনন্দে মেতেছিলাম। আমি মনে করি ফুটবল বিশ্বকাপ চলাকালীন এটি একটি সময়োপযোগী উদ্যোগ। খেলাপ্রেমী সবার সঙ্গে আমিও ফুটবলকে ঘিরে খেলাগুলো অনেক উপভোগ করেছিলাম।

সাধারণ শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে প্রতিটি গেম শো উপভোগ করেছে এবং অনেকে উপহার জিতে নিয়েছে। স্বেচ্ছাসেবক, প্রতিযোগী ও শিক্ষার্থীদের নিয়ে বিশ্বকাপের উন্মাদনায় ভরপুর ছিল পুরো সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *