ঢাকায় পাবেন সস্তায় টাটকা মাছ ও সবজি !

ফিচার

রায়হান শোভন:

মাছে ভাতে বাঙালি। কিন্তু মাছ ভাতের সেইদিন কি আর এখন আছে। একসময় বাঙালির মাছের ছিল এক এতিহ্যবাহী সময়। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে মাছের সেই সোনালী দিন। বাংলার আনাচে-কানাচে তাও কিছুটা দেখা মিলে নানা রকম মাছের। কিন্তু রাজধানী ঢাকাতে দেশি বরফ ছাড়া টাটকা মাছ পাওয়াটা অনেকটা অমাবস্যার চাঁদের মত হয়েছে। কিন্তু যারা ঢাকায় বসেই দেশি টাটকা সদ্য নদী থেকে ধরে আনা মাছের স্বাদ নিতে চান তারা সময় করে চলে যেতে পারেন মিরপুরে ইস্টার্ণ হাউজিং বেড়িবাঁধ বাজারে। যেখানে আপনারা পাবেন হরেক রকম দেশি তাজা মাছ। ভাসমান এই বাজারটি বসে সকাল ও বিকেল দু’বেলা। সকালবেলা সূর্য উদয়ের সাথে সাথে সাথে আড়তদাররা পসরা সাজিয়ে বসেন নানা রকম মাছ নিয়ে। আর বিকেল বেলাও বসে বাজার। বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *