মার্কিন ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার রাজ্য সিনেটর সারা ম্যাকব্রাইড

আন্তর্জাতিক

আসিফ নেওয়াজ:
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত ট্রান্সজেন্ডার (রুপান্তরিত বা রুপান্তরকামী লিঙ্গ) রাজ্য সিনেটর হিসেবে নির্বাচিত হলেন সারা ম্যাকব্রাইড। তিনি ডেলাওয়্যার অঙ্গরাজ্যে থেকে নির্বাচিত হয়েছেন।

রিপাবলিকান পার্টির প্রার্থী সিনেটর স্টিভ ওয়াশিংটনকে বিপুল ভোটে পরাজিত করেন সারা ম্যাকব্রাইড। খবর এনবিসি নিউজের।

গত মঙ্গলবার তিনি টুইটারে মন্তব্য করেন, ‘আমি মনে করি এলজিবিটিকিউয়ের কিশোর নির্বাচনের ফলাফল দেখে জানতে পারবে আমেরিকান গণতন্ত্রে তাদের পক্ষেও অনেক কিছু করা সম্ভব।’

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রাদেশিক সরকারের ঘোষিত ট্রান্সজেন্ডার আইনপ্রণেতা রয়েছেন ৪ জন। তারা হলেন- ভার্জিনিয়ার দেল ড্যানিকা রোয়েম, কলোরাডোর ব্রিয়ানা টিটোনে, নিউ হ্যাম্পশায়ারের লিসা বাঙ্কের ও গ্যারি ক্যানন।

জাতীয় মানবাধিকার প্রচারের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন ম্যাকব্রাইড। তাছাড়াও বারাক ওবামার আমলে হোয়াইট হাউজে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন তিনি। ২০১৬ সালের একটি রাজনৈতিক সম্মেলনে ম্যাকব্রাইড প্রথম রুপান্তরকামী হিসেবে বক্তব্য রাখেন।

ফলাফল প্রকাশের পর এলজিবিটিকিউ ভিকটোরি ফান্ডের সভাপতি আনিসা পার্কার বলেন, “এই সময়ে সারার এই জয় বুঝিয়ে দিয়েছে যে ভোটাররা গোড়ামি বা ধর্মান্ধতার রাজনীতি চায় না, তারা তাদেরকেই সমর্থন করছে যারা ন্যায্যতা এবং সাম্যতা স্থাপন করতে চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *