রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বন্ধ

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ঘোষণা অনুযায়ী গাবতলী থেকে আজিমপুর (মিরপুর রোড), সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে এখন থেকে আর রিকশা চলবে না। আগামী ৭ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। একই সময় নগরীর বিভিন্ন রুটে অবৈধ ও অ-অনুমোদিত যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে।

ডিএসসিসি মেয়র সাংবাদিকদের বলেন, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের অন্যতম প্রধান কারণ ধীর গতির রিকশা। এসব যানের অধিকাংশের অনুমোদন নেই। এ ছাড়া নগরীতে অসংখ্য ফিটনেস বিহীন যান চলাচল করছে। যাতায়াতের সময় রাস্তার মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। পেছনে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই নগরীতে শৃঙ্খলা আনতে প্রাথমিকভাবে এই তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *