নিজস্ব প্রতিবেদক:
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে মানব বন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আরিফুর রহমান ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মির্জা মোঃ অদিত রহমান রুম্পা হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
মানববন্ধনে আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) ধানমন্ডি এবং সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দেয়া হয়। সাথে সাথে যতদিন না রুম্পা হত্যার বিচার হবে ততদিন লাগাতার মানববন্ধন করে যাবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।
