এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩ শতাংশ

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। গত বছর (২০১৮) এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬.৬৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। আর গত বছর (২০১৮) জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এবার পরীক্ষা শেষের ৫৫ দিনের মাথায় ফল প্রকাশ করা হলো।

আটটি সাধারণ, মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ড থেকে এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন। মোট কেন্দ্র সংখ্যা ছিল ২ হাজার ৫৮০টি। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।

৮টি সাধারণ বোর্ডে পাসের পার ৭১.৮৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন।

পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।

গত ১ এপ্রিল থেকে এএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে’র মাঝামাঝি সময়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *