প্লাস্টিক ফ্যাক্টরির কর্মীদের জন্য ‘ঐক্য হেলথ’ এর চিকিৎসা ক্যাম্প

স্বাস্থ্য

খাদিজা ইসলাম স্বপ্না:

রাজধানী ঢাকার অদূরে নরসিংদীতের একটি প্লাস্টিক ফ্যাক্টরির কর্মীদের জন্য ঐক্য ফাউন্ডেশন ও ঐক্য হেলথ যৌথভাবে আয়োজন করেছে চিকিৎসা ক্যাম্প। তাদের সহযোগী হিসেবে ছিলো আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার। সোমবার (১৫ জুলাই) কারখানার অভ্যন্তরে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পে স্বাস্থ্য সেবাসমূহের মধ্যে ছিল রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ  নির্ণয়, এবং দক্ষ চিকিৎসক দ্বারা তাৎক্ষণিক সেবা প্রদান। এছাড়া এই ক্যাম্পে নিরাপদ পানি, পুষ্টিকর খাবার, মেয়েদের স্যানিটারী ন্যাপকিন, খালি পায়ে হাঁটা, হ্যান্ড গ্লাভস ও মাস্ক ছাড়া কাজ বিষয়ে সচেতন করা হয়।

প্লাস্টিক কারখানার উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান কর্মীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং চিকিৎসা দেওয়ার জন্য ঐক্য হেলথকে ধন্যবাদ দিয়ে বলেন, ” আমরা সব কিছুর মাঝে স্বাস্থ্য সেবাটা দিতে পারি না। আশা করি ভবিষ্যৎ ও ঐক্য হেলথ আমাদের এখানে স্বাস্থ্য সেবা দিবে।”

উল্লেখ্য,  এসএমই কর্মীদের  নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মক্ষেত্রে নিশ্চিত করাতে এসএমই উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা ঐক্য হেলথের লক্ষ্য ও উদ্দেশ্য। ঐক্য হেলথ সারা বাংলাদেশের এসএমই উদ্যোক্তা ও কর্মীদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করার প্রত্যয়ে কাজ করে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *