করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহবান অমিতাভ, প্রিয়াঙ্কার

আন্তর্জাতিক বিনোদন

ছালছাবিলা বিনতে মনজুর:
প্রতিবেশী দেশ ভারতের বর্তমান করোনা পরিস্থিতি খুবই নাজুক এখন, যা নিয়ে চিন্তার ছাপ পড়েছে বলিউড পাড়াতেও। টুইটারে বলিউড তারকারা তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে দিচ্ছেন করোনা সচেতনতার বার্তা।

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন তার টুইটার অ্যাকাউন্টে ইমোজি ব্যবহার করে একটি বার্তা দিয়েছেন, যার অর্থ দাঁড়ায়- ‘বাড়িতে থাকুন, মাস্ক পরুন, হাত পরিষ্কার করুন, ভ্যাকসিন নিন, সামাজিক দুরত্ব বজায় রাখুন ও প্রার্থনা করুন।’ তার এই বার্তাটি অনেকর মত রিটুইট করেছেন পরিণীতি চোপড়াও ।

মিস ওয়ার্ল্ড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া তার টুইটারে #togetherforindia হ্যাশট্যাগ চালু করেছেন। প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক জোনাসের ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ফাউন্ডেশন’ গিভ ইন্ডিয়া নামে একটি সংস্থার সাথে যুক্ত হয়ে করোনা আক্রান্তদের পাশে দাড়াঁতে আহ্বান জানিয়েছেন। তিনি টুইট করেছেন: ‘আমার দেশ ভারত এখন কোভিড-১৯ করোনা ভাইরাসের সঙ্গে পৃথিবীর সবচেয়ে খারাপ সময় পার করছে এবং আমাদের সবারই সাহায্যের হাত বাড়ানো উচিত। প্রতিনিয়ত এখানে রেকর্ড সংখ্যক মানুষ মারা যাচ্ছে। ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে এবং মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ভারতের সবচেয়ে বড় কোভিড রিলিফ প্রদানকারী সংস্থা ‘গিভ ইন্ডিয়ার সাথে আমি অর্থ সংগ্রহের কাজে নেমেছি। আপনার ছোট সাহায্য সত্যি সত্যি অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে।’

প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ এখানে আমাকে ফলো করেন। যদি আপনাদের মধ্য থেকে এক লাখ মানুষ এর প্রতিজন ১০ ডলার করে সাহায্য করেন সেটা হবে ১০ লাখ ডলারের সমান যা বিশাল একটি অঙ্ক।আপনার এই সাহায্য সরাসরি পৌঁছে যাবে চিকিৎসা সংশ্লিষ্ট অবকাঠামোর কাজে,স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহতে,টিকা প্রদান কার্যক্রমে এবং সংস্থার কোভিড রিলিফ পরিচালনার যাবতীয় কাজে।দয়া করে আর্থিক সাহায্য দিয়ে সাথে থাকুন।’

তার মতে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি মানুষ নিরাপদ নয় ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ নয়। লিখেছেন, ‘এত মানুষ এত ভাবে সাহায্যের হাত বাড়িয়েছে যা সত্যিই প্রেরণাদায়ক। এই ভাইরাস মোকাবেলায় আমাদের জিততেই হবে। আর তার জন্য আমাদের সবাইকে এক হতে হবে।’

প্রিয়াঙ্কা চোপড়া এর আগেও এভাবে তার দেশের মানুষের পাশাপাশি অন্য দেশেও সাহায্যের হাত বাড়িয়েছেন।

এছাড়াও জুনিয়র বি অভিষেক বচ্চন, হৃতেষ দেশমুখ, টাইগার শ্রফসহ অনেক তারকাই বলছেন ভ্যাকসিন দেওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *