বিশ্ব তথ্য সমাজ দিবস আজ

আন্তর্জাতিক বাংলাদেশ

শফিকুল ইসলাম বিদ্যুৎ 

মানুষ সামাজিক জীব, আমাদের আশেপাশে পরিবেশ নিয়ে আমাদের সমাজ গঠিত হয়। কিন্তু তথ্য সমাজ বলতে ও একটা কথা আছে তা আমরা ক’জন জানি? আমরা যে সমাজে এখন বাস করছি সেই সমাজকে ‘তথ্য সমাজ’ বলা হয়, কারণ আমরা সকলে তথ্য দ্বারা আবদ্ধ।

ইন্টারনেট এর সাহায্যে আমরা এখন ঘরে বসে পুরো পৃথিবীর মানুষের সাথে তথ্য আদান-প্রদান  করতে পারি। এই তথ্য আদান-প্রদান ক্ষেত্রে বড় সুযোগ করে দিয়েছে বিভিন্ন ‘সামাজিক মাধ্যম’ গুলো যা সোশ্যাল মিডিয়া নামে পরিচিত। ফেসবুক, হোয়াটস্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমগুলোকে আমরা অনেকেই ব্যবহার করে থাকি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্যে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পোস্ট দেখে আমরা লাইক, শেয়ার করে থাকি।

সামাজিক জীব হিসেবে আমাদের যেমন কিছু দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি এই তথ্য সমাজে আমাদের সব সময় সতর্ক থাকতে হয়, কোনো পোস্ট শেয়ার করার ক্ষেত্রে আরো বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হয়। সামাজিক মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি সব যে সত্যি তা কিন্তু না। সত্য না জেনে, সত্যতা যাচাই না করে কোনো কিছু শেয়ার করা উচিৎ নয়, কোনো ভূল তথ্য অন্যের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার সামান্য অসতর্কতা অন্যের জীবনে বিরাট ক্ষতি করতে পারে।

বিশ্ব তথ্য সমাজ দিবস (ইংরেজি: World Information Society Day) একটি আন্তর্জাতিক দিবস। তিউনিসে অনুষ্ঠিত ২০০৫ তথ্য সমাজের উপর বিশ্ব সম্মেলনের পর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবনার মাধ্যমে ১৭ মে এই দিবস হিবেসে ঘোষণা করা হয়।

দিবসটি পূর্বে ১৭ মে, ১৮৬৫ সালে, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠার স্মৃতিরক্ষা বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে পরিচিত ছিল। ১৯৭৩ সালে মালাগা-টরেমোলিনসে অয়োজিত এক পূর্ণক্ষমতাপ্রাপ্ত সম্মেলনে প্রবর্তিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘এক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন চ্যালেঞ্জিং টাইমস’। ১৯৬৯ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *