খাদিজা ইসলাম স্বপ্না:
“ঢাকাকে বদলাতে নাগরিক ঢাকা” এই স্লোগানকে সামনে রেখে ফিউচারাইজার্স বাংলাদেশ এবং নাগরিক ঢাকা শিরোনামে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনসে গত শনিবার (২৭ জুলাই) আয়োজন করেছিলো “থিংক আউটসাইড অফ দ্য বক্স”।
আগামীর ঢাকা কীভাবে পরিচ্ছন্ন শহর হবে এবং তরুণদের জন্য কীভাবে সুযোগ তৈরী করা যায় তা নিয়ে হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফোনকলে যুক্ত হন ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) এর মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর আতিউর রহমান, বুয়েটের অধ্যাপক কায়কোবাদ, নাগরিক ঢাকার প্রেসিডেন্ট এম নাঈম হোসাইন।
আয়োজনে স্বাগত বক্তব্য ফিউচারাইজার্স বাংলাদেশের সিইও এম এস ইউ শান্ত ভুঁইয়া বলেন, থিংক আউট সাইড দ্যা বক্স সিজন-৩ এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ সিজন-২ করেছিলেন শুধু তরুণ তরুণীদের ক্যারিয়ার বিষয়ক গ্রুমিং সেশন এবারে একটি ভিন্নতা নিয়ে এবার করলাম ঢাকা বদলাতে নাগরিক ঢাকা থিংক আউট সাইড দ্যা বক্স সিজন-৩।
দিনব্যাপী আয়োজনে শেষে বিকেলে কন্ঠশিল্পী তপুর পরিবেশনা ছিলো প্রান্তবন্ততায় ভরপুর। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজারো তরুণদের এই মিলনমেলায় ধ্বনিত হয়, আমার ঢাকাকে পরিচ্ছন্ন রাখবো আমরাই।
