মোঃ সাবিবর হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক।
নিহত সিরাজ মাষ্টার(৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজলার ধামসার ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বাসের যাত্রীরা জানান, ড্রাইভার বাস চালানোর সময় মোবাইলে কথা বলছিলেন। সৈয়দাবাদ এলাকায় এসে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন এটি রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর, স্থানীয় লোকজন ও অগ্নি নির্বাপন কর্মীরা বাসের যাত্রীদের উদ্ধার করেন।
