মোঃ সাবিবর হোসেন,ব্রাহ্মনবাড়িয়া
১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন আখাউড়া। এই দিন আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরী।
১৯৭১ সালের ৪ ডিসেম্বর আখাউড়ায় মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনির সাথে ভারতীয় মিত্রবাহিনী যোগ দেন। মুক্তিবাহিনী-মিত্রবাহিনীর যৌথ আক্রমনে দুদিনের মধ্যে পাকিস্তান বাহিনী পরাজিত হয়।
আখাউড়ায় মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোঃ মোস্তফা কামাল, লেফটেন্যান্ট ইবনে ফজল বদিউজ্জামান সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা। অনেক গ্রামবাসী শিকার হয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার ।
মুক্তিযুদ্ধের স্মৃতিতে আখাউড়ায় রয়েছে দূরুইন গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোঃ মোস্তফা কামালের সমাধি,গঙ্গাসাগরে গণকবর। এসব স্থানে প্রতিবছর স্বজনহারাসহ অন্যান্যরা শ্রদ্ধা জানাতে আসেন। আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড সহ অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
