সুমাইয়া সুগরা অনন্যা ও হৃদয় সম্রাট:
পরিবহনখাতে সব ধরণের চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যলীগ নামের নতুন একটি সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার সকালে, জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
সংগঠনের আহবায়ক এস এম শাহ আলম এবং সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন বাচ্চু।
পরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্বার্থ সংরক্ষণ করা এবং এবং সকল অনিয়মের বিরুদ্ধে সংগঠিত হওয়া এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে সমাবেশে ঘোষণা করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সড়ক পরিবহন সেক্টরে বিরাজমান নানা নৈরাজ্যের কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, বর্তমানে জননেএী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সড়কের দূর্ঘটনা রোধ এবং সড়কের শৃঙ্খলার দায়িত্ব স্বার্থান্বেষী কিছু চক্রান্তকারী দ্বারা নিয়ন্ত্রিত।
সমাবেশে পরিবহন সেক্টরকে দূর্নীতিমুক্ত করার অঙ্গীকার পূরণে সাধারণ মালিক ও শ্রমিক নেতাদের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারসহ ১১ দফা দাবী পেশ করা হয়।
