নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মার্কেটার ইনিস্টিটিউট আয়োজিত ‘বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯’ এ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিজনেস অনুষদের মার্কেটিং বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম,পি।প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় অর্থনীতির উন্নতির জন্য বিপণন পেশাদারদের ভূমিকা কথা উল্লেখ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএয়ের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার।এছাড়া বিভিন্ন প্যানেল আলোচনায় বিপণনের মূল চ্যালেঞ্জ যেমন: বিপণন উদ্ভাবন, ডিজিটাল বিপণন ও সম্পর্ক বিপণন চিহ্নিত করা হয়েছে ।
মার্কেটিং ডে উদযাপন পরিষদের প্রধান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মীজানুর রহমান বাংলাদেশের প্রেক্ষিতে বিপণনের পেশা সামগ্রিক উন্নতি আশা ব্যক্ত করে ‘বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯’ এর সমাপ্তি ঘোষণা করেন।
