বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২২১ জন

বাংলাদেশ

মোঃ রফিকুল ইসলাম:
করোনার সংক্রমণের মধ্যেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন, যার মধ্যে ঢাকায় ১৯৯ এবং ঢাকার বাইরে ২২ জন। আজ স্বাস্থ্যসেবা অধিদফতর থেকে দেওয়া ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে থাকা ১০৩২ জন রোগীর মধ্যে শুধুমাত্র ঢাকায় ৪১টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯৬২ জন। অন্যান্য বিভাগে চিকিৎসাধীন আছেন ৭০ জন।

স্বাস্থ্যসেবা অধিদফতরের তথ্য অনুসারে, চলতি বছরের মে মাসে আক্রান্তের সংখ্যা ছিলো ৪৩ জন, যা জুলাইতে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৬ জনে। তবে আগষ্ট মাসে শুধুমাত্র গত সাত দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৮ জন।

অধিদফতর থেকে আরো জানানো হয়, চলতি বছরের জানুয়ারির ১ তারিখ থেকে ১৬ আগষ্ট পর্যন্ত সর্বমোট ভর্তি হওয়া রোগির সংখ্যা ৬৩২১ জন এবং ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫২৬৪ জন। এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *