নিজস্ব প্রতিবেদক:
৭ জুলাই রোববার সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালে সমর্থন জানিয়েছে গণফোরাম। গণফোরামের সভাপতি পরিষদের সভায় এ কথা জানানো হয়। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট এই হরতাল ডেকেছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৩০ জুন গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়। একে অযৌক্তিক জানিয়ে বাম গণতান্ত্রিক জোট এই হরতাল ডেকেছে। এ কর্মসূচিকে গণফোরাম অকুণ্ঠ সমর্থন জানিয়েছে।
গণফোরাম গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পৃথক কর্মসূচিরও ঘোষণা দিয়েছে।
গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আরেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য আমসা আ আমীন, মহসিন রশীদ প্রমুখ।
