সমুদ্র দূষণ নজরে আনতে টানা ১৫ ঘন্টা সাঁতার পরিবেশবিদের

আন্তর্জাতিক ভিন্ন খবর

শামস মাশরাকা
পরিবেশ দূষণ বিষয়ে মানুেষকে সচেতন করতে এবার ইংলান্ডের দক্ষিণ উপকুলের ‘আইল অফ উইট’ রেকর্ড টানা ১৫ ঘন্টা ৯ মিনিট সাঁতরে প্রদক্ষিণ করলেন ভেগান পাওয়ারহাউস” নামে পরিচিত অলি রাশ। এসময় তিনি পাড়ি দিয়েছেন ৯৬.৬ কিলোমিটার। এর আগে এই সাগরে টানা ১০ ঘন্টার বেশি সাঁতারের রেকর্ড ছিল স্কট ডাউসন। খবর বিবিস ও ওপেনওয়াটারসুইমিং ডট কম-এর।

গেলো মাসের ২২ আগস্ট দুপুর ১১টায় এই যাত্রা শুরু করেছিলেন। সমুদ্র দূষণ সমস্যা তুলে ধরতে গত গ্রীষ্মে ডরসেটের উপকূলে সাঁতার কেটে পাড়ি দিয়েছিলেন তিনি। এই যাত্রা শুরুর আগে তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হল প্লাস্টিক দূষণের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি সম্পর্কে মানুষের চোখ খোলা এবং সেইসাথে এটি মোকাবেলায় আমাদের প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা।’

পোল(Poole) সংগঠনের এই কর্মী রাশ, গত গ্রীষ্ম মৌসুমে জুরাসিক উপকূলে সাঁতার কাটার যাত্রা শুরু করেছিলেন। এর আগে লকডাউন বিধিনিষেধ শিথিল হওয়ার পর দর্শনার্থীদের ভীড় বাড়ার সাথে সাথে সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে জড়িত ছিলেন তিনি। তিনি আইল অফ উইট চ্যালেঞ্জে নামার আগে ১২ ঘন্টা সাঁতার কাটার প্রশিক্ষণ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *