সাংবাদিকদের হতে হবে ‘ওয়ান ম্যান আর্মি’ : ড. কাবিল খান

ক্যারিয়ার গণমাধ্যম শিক্ষা

জয়া হাসান:

বিশ্বজুড়ে মোবাইল সাংবাদিকতা দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশেও ক্রমান্বয়ে স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাংবাদিকতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে তরুণদের মধ্যেই আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মোবাইল সাংবাদিকতার মৌলিক বিষয় নিয়ে কর্মশালার আয়োজন করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

গতকাল (শনিবার) সকাল ১১ টায় বিভাগের বাছাইকৃত ২৫ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। কর্মশালা পরিচালনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক এবং প্রথম আলোর সাবেক মোজো স্পেশালিস্ট মোঃ আব্দুল কাবিল খান।

দীর্ঘ ৩ ঘন্টার এ কর্মশালায় তিনি ফিল্ড ওয়ার্কসহ মোবাইল জার্নালিজমের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা দেন।

তাঁর সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে বিনিময়কালে বলেন, ‘এখন সাংবাদিকদের ‘ওয়ান ম্যান আর্মি’ হতে হবে। তাদেরকে মোবাইলের মাধ্যমে সংবাদ তৈরি করতে দক্ষ হতে হবে।’

কর্মশালায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী আব্দুল মান্নান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে প্রশিক্ষকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *