স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শনিবার দিনব্যাপী কর্মশালা ক্যাপসের

শিক্ষা

হাসান ওয়ালী:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ‘এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট’ নিয়ে প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞরা। কর্মশালায় সহযোগী হিসেবে রয়েছে ‘পরিবেশ উদ্যোগ’।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি চলবে কর্মশালাটি।

কর্মশালা উদ্বোধন করবেন স্টামর্ফোড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ফিরোজ আহমেদ। প্রশিক্ষক হিসেবে থাকবেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্যাপসের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ‘রিভারাইন পিপল’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক শেখ রোকন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল নাঈম।

কর্মশালাটি যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীদের কর্মশালায় অংশ নিতে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে ক্যাপসের পক্ষ থেকে।

রেজিষ্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeM1ey_YW3j4LEbCNwSLAzGeSk-8O3SgCZZrLihjOgoqtBV5g/viewform?fbclid=IwAR2PJnIk03jzgyJH-QnvLOKYN73iFKJYymJMIsae5YJp64jXD8B2u6e578g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *