সাংবাদিক নিখোঁজর ঘটনায় চট্টগ্রাম ক্যাবের উদ্বেগ

বাংলাদেশ

মেসবাহ হাসান:
চট্টগ্রামের সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ারের নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, তাকে দ্রুত অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, ‘সাংবাদিক গোলাম সরোয়ারের এভাবে নিখোঁজ হওয়া ও তার সন্ধানে আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষনিক উদ্যোগ ও অগ্রগতি না থাকা মুক্ত গণমাধ্যম ও বাক স্বাধীনতার উপর হুমকি। গণমাধ্যমকর্মীরা সদা এ ধরনের ঝুঁকির মাঝে দায়িত্বপালন করে থাকেন। কিন্তু সরকার, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ও মালিক পক্ষ তাদের যথাযথ নিরাপত্তা বিধানে সক্ষম না হলে মুক্ত গণমাধ্যম ও অসহায়-নির্যাতিত মানুষের তথ্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের সাহসী ভূমিকা কঠোর ভাবে বাধাগ্রস্থ হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ হলে তার পরিবার ও সহকর্মীরা উদ্বিগ্ন এবং অক্ষত অবস্থায় ফিরে আসার প্রতীক্ষায় প্রহর গুনছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ারকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার সকালে নগরের ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন তিনি। এরপর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *