স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনা

শিক্ষা

চারদিক২৪ ডেস্ক:

আপনি কি ভবিষ্যতে সাংবাদিক, নিউজ প্রেজেন্টার, জনসংযোগ কর্মকর্তা, বিজ্ঞাপন নির্মাতা, ফটোগ্রাফার, ডিজিটাল ও স্যোসাল মিডিয়া নির্মাতা, উন্নয়ন কর্মী এবং মিডিয়া গবেষক হিসেবে ক্যারিয়ার গড়তে চান? তাহলে ভর্তি হতে পারেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের “জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে”। এই বিভাগে দুটি প্রোগ্রাম আছে। একটি চার বছর মেয়াদী বিএসএস অনার্স প্রোগ্রাম, অন্যটি এক ও দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রাম।

২০০৫ সালে প্রতিষ্ঠিত  স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে মান সম্পন্ন ও আন্তরিক শিক্ষন পরিবেশে পাঠ দান করে আসছে । বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে স্টামফোর্ডই প্রথম সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ চালু করে মাইলফলক স্থাপন করে।

সুযোগ-সুবিধা:

বিভাগের রয়েছে মাল্টিমিডিয়া  সেট আপসহ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের তত্ত্বাবধায়নে ছাত্র/ছাত্রীদের শিক্ষা দেয়া হয়। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার জন্য আছে স্টুডিও, মিডিয়া ও কম্পিউটার ল্যাব ও নিজস্ব নিউজ পোর্টাল। ভবিষ্যতে অনলাইন টেলিভিশন চালুর পরিকল্পনা রয়েছে। ব্যবহারিক ক্লাসের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যম ভিজিটসহ অনার্স প্রোগ্রামে রয়েছে ইন্টার্নশিপ সুবিধা। পাঠ্যক্রমের বাইরে নিয়মিতভাবে পরিচালিত হয় বিভিন্ন ধরনের ক্লাব কর্মকান্ড। এর মাধ্যমে শিক্ষার্থীরা নানা বিষয়ে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে পারে। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের চলমান ক্লাবসমূহ হল: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম, জেআরএন ভিজ্যুয়ালস, জেআরএন বুকবাজ ইত্যাদি। এছাড়া নিয়মিতভাবে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও কর্মশাল অনুষ্ঠিত হয়।

ক্লাসরুমে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা দেয়া হয়

কোর্স কারিকুলাম:

বিভাগের কোর্স কারিকুলাম প্রিন্ট মিডিয়াসহ ইলেকট্রনিক, অনলাইন, ভিজুয়াল ও ডিজিটাল মিডিয়ার শিক্ষা দেয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষে সাংবাদিকতার বিভিন্ন ধরণ ও প্রকরণে আবির্ভাব ঘটেছে। এই পরিবর্তনের সঙ্গে মিল রেখে বিভাগের কোর্স কারিকুলাম পরিবর্তন করা হয়েছে। তাই বিভাগের সিলেবাসে মোবাইল জার্নালিজম, ডাটা জার্নালিজম, মাল্টিমিডিয়া জার্নালিজম, ডিজিটাল মিডিয়া মার্কেটিং, রেডিও জার্নালিজম, টেলিভিশন জার্নালিজম, নিউজ প্রেজেন্টেশন, ভিডিও এডিটিং ফর ভিজুয়াল মিডিয়া, ক্যামেরা অপারেশেন ফর ভিজুয়াল মিডিয়া, ইত্যাদি কোর্সের সংযোজন করা হয়েছে । এছাড়া চাহিদার কারণে বর্তমানে মুদ্রণ মাধ্যম থেকে ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে।

চার বছরের অনার্স প্রোগ্রামের শেষ সেমিস্টারে প্রফেশোনাল অরিয়েন্টেশন কোর্স-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন গণমাধ্যমের শীর্ষ কর্তারা।

শিক্ষকবৃন্দ:

বিভাগের শিক্ষকগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী। বিভাগের চেয়ারম্যন হিসেবে দায়িত্ব পালন করছেন অধাপক কাজী আবদুল মান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও তদানিস্তন পাকিস্তান অবজারভার পত্রিকার সাংবাদিক। এই বিভাগে বর্তমানে একজন অধ্যাপক ও ৫ জন সহকারী অধ্যাপক কর্মরত আছেন। এছাড়া গণমাধ্যমে সুনামের সাথে কাজ করছেন এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ বেশ কয়েকজন খন্ডকালীনভাবে শিক্ষক  হিসেবে নিয়োজিত আছেন।

পাঠ্যক্রমের বাইরে নিয়মিতভাবে পরিচালিত হয় বিভিন্ন ধরনে ক্লাব কর্মকান্ড। এগুলোর মধ্যে জেআরএন ভিজ্যুয়ালস নিয়মিত ফটোওয়াক, কর্মশালা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

গ্রাজুয়েটগণ: 

এই বিভাগ থেকে পাশকৃত গ্র্যাজুয়েটরা আন্তর্জাতিক মিডিয়া যেমন বিবিসি, এপি (অ্যাসোসিয়েটেড প্রেস), এবং  জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াতে সুনামের সাথে সফলভাবে কাজ করছে। এছাড়া অনেকে জনসংযোগ, ডিজিটাল ও স্যোসাল মিডিয়া, উন্নয়ন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে কাজ করছে।

ভর্তির যোগ্যতা: 

চার বছর মেয়াদী বিএসএস অনার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতা হলো এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেতে হবে। এক বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য সাংবাদিকতা বা গণমাধ্যম বিষয়ে অনার্স অথবা  এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।  সাংবাদিকতা বা গণমাধ্যম বিষয়ে অনার্স ডিগ্রি না থাকলে দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে।

ভর্তি ও টিউশন ফিস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন: ০১৩২১১৪৩৬৩২, ০১৩২১১৪৩৬৩৩, ০১৩২১১৪৩৬৩৪, ০১৩২১১৪৩৬৩৫ (সকাল ১০টা থেকে বিকেল ৫টা)। এছাড়াও অনলাইনেও ভর্তির আবেদন করা যাবে এই লিংকে ক্লিক করে: https://cutt.ly/adsub। সাংবাদিকতা বিভাগ সম্পর্ক বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে: http://www.journalism.stamforduniversity.edu.bd/

যোগাযোগের ঠিকানা: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ৫১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা-১২১৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *