স্বপ্নের চাষাবাদ
সুমিষ্ট এক ফলের বীজ,
বায়ান্নতে তার বপন।
দিনরাত তার কত যত্ন,
যেন বাংলার বিশাল রত্ন!
ভালবেসে তার যত্ন নিলেন,
পানির মতো রক্ত দিলেন।
লক্ষ প্রাণ বিলিয়ে দিলেন,
নারী তার ইজ্জত হারালেন।
হিংস্র প্রাণীদের থাবা থেকে
গাছটিকে রক্ষা করলেন।
প্রয়োজনে অস্ত্র নিলেন হাতে,
নয়মাস যুদ্ধ করলেন একসাথে।
সন একাত্তর,ষোল ডিসেম্বর।
অবশেষে সেই দিন এলো,
গাছে নতুন ফল দেখা গেল।
সোনালী তার বদনখানি,
বিজয়ের সৌরভ সারা গায়।
ধর্ম বর্ণ পেশাভেদে
মোহিত হলেন ফলের স্বাদে।
এভাবেই দিন যেতে লাগলো
কিছু বছর ভালোই কাটলো।
ফলের প্রতি দুষ্ট নজর,
ক্ষতির চেষ্টায় কেউ বিভোর।
কেউ চায় ভালো, কেউ বা মন্দ,
লোক অন্তরালেই চলে দ্বন্দ্ব।
যত্নহীন ফলগাছটায় লেগেছে আগাছা,
ফলের স্বাদ কমে যাচ্ছে অনেকটা।
তবে কি শেষ হয়ে যাবে সকল আশা?
বিফল হবে ত্যাগ-তিতিক্ষা-ভালোবাসা?
সেই অমৃত স্বাদ ফিরিয়ে আনবে কি স্বদেশ?
আনতেই হবে,
কারণ, সেই ফলটিই তো বাংলাদেশ।
মোঃ আশরাফুল ইসলাম
শিক্ষার্থী, ৭৮ ব্যাচ,
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ,
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
