পাঠক হৃদয়ে নজরুল সার্বজনীন

শিল্প-সাহিত্য

জয়া হাসান

১২৪ বছর আগে আজকের দিনে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রাম আলো করে জন্ম হয় দুখু মিয়ার। যিনি আমাদের উপহার দিয়ে গেছেন রণ সঙ্গীত, নজরুল গীতি, বাঁধন হারা, অগ্নিবীণা, বিদ্রোহী, ধূমকেতু, বিষের বাঁশির মত অভাবনীয় এবং উল্লেখযোগ্য কাজ। তিনি আমাদের জাতীয় কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এক প্রাণপুরুষ কাজী নজরুল ইসলাম। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে নজরুল ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন ভাবে।

একজন সফল নারী উদ্যোত্তা আনজুমান নীরা। জানালেন, নজরুল তার কাছে একইসাথে কবি, গল্পকার, লেখক, কম্পোজার, প্লে-রাইট সিংগার, বংশীবাদক, নোবেলিস্ট, সাহিত্য অনুবাদক, বিদ্রোহ, প্রেম ইত্যাদি। প্রেম, বিরহ ও দুঃখ একসাথে তার কবিতা ও গানে মিশ্রিত করে একই সাথে ভালবাসা, উদ্যমতা ও মাদলতার সাথে দুঃখের সংমিশ্রণ ঘটিয়ে এই যে এক অপূর্ব অনুভূতি এটাই তার কাছে ভালো লাগে।

নজরুলের কথা চিন্তায় এলেই ‘আমি হবো সকাল বেলার পাখি’ কবিতাটির কথা মনে পড়ে পেশায় সরকারি চাকুরিজীবী হালিমা খাতুনের। তার মতে, কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন। কবি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। তিনি কাজী নজরুল ইসলামের দুঃখ এবং প্রেমের দিকটিই বেশি পছন্দ করেন।

একজন উদীয়মান লেখক ইমরান হাসান জানালেন, জাতীয় কবির কথা চিন্তা করলে তার মাথায় প্রথম আসে নজরুলের বিদ্রোহী মনুষ্যত্বের দিকটি। কবির বিদ্রোহী চেতনার দিকটিই বেশি আলোড়িত করে তাকে৷

নজরুলের চুলের প্রেমেও পড়েছেন কেউ কেউ। তেমনই একজন আইনজীবী রিনভি। বলেন কাজী নজরুল ইসলামের ‘অভিযান’ কবিতাটির কথা মনে পড়ছে তার। তিনি নজরুলের বিরহের কবিতাগুলো পড়তে ভালোবাসেন।

কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ছুঁয়ে গেছে চাইল্ড স্পেশালিষ্ট সামিয়া জাহানকে। বলেন, ‘বিদ্রোহী দিকটি তার কাছে ভালো লাগে। কারণ, তিনি যে সময়ে এ ব্যাপারটি নিয়ে লিখেছেন তখনকার সমসাময়িক সময়ে এধরনের লেখা খুব কমই খুঁজে পাওয়া যায়। তার লেখায় একটা নতুন ছন্দ ছিল যেটা এর আগে কখনো পাওয়া যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *