এসইউএসএফ আয়োজিত ‘শব্দজোটে গল্পবুনন’ এর ফল প্রকাশ

শিক্ষা শিল্প-সাহিত্য

হাসান ওয়ালী
স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম (এসইউএসএফ) আয়োজিত অনলাইন ক্রিয়েটিভ রাইটিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সিভিল ডিপার্টমেন্টের জিমিয়া তাবাসসুম শুচি। দ্বিতীয় স্থান লাভ করেছেন ফিল্ম এ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টের পুস্পিতা আলম রিয়া এবং তৃতীয় স্থানে আছেন বিবিএ ডিপার্টমেন্টের ফাতেমা হোসেন মেঘলা।

১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতায় গল্প জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিশ-এর অধিক শিক্ষার্থী। নির্বাচিত বিষয়ের মান, প্রকাশভঙ্গী, লেখনী ও সৃজনশীলতা- এ তিনটি বিষয়ের উপর ভিত্তি করে অনুগল্প লিখন প্রতিযোগিতার বিচার করা হয়।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ফোরামটির কনভেনর জাকিয়া নূর মতিন বলেন, “ছাত্র ছাত্রীরা যাতে লেখালেখি বিষয়ে নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, লেখালেখিতে যেন নিজেদের অবস্থান যাচাই করতে পারে এবং আরও বেশী এ বিষয়ে উৎসাহিত হয়, সে জন্যই আমাদের এই আয়োজন। ছোটগল্প বা অনুগল্প মূলত সাহিত্যের একটি শক্তিশালী মাধ্যম যেখানে প্রখর কল্পনাশক্তির প্রয়োগ এবং ভাষার সাবলীলতা প্রয়োজন। আর এই চর্চার মধ্য দিয়ে একজন মানুষ তার লেখালেখির চর্চাকে আরও শক্তিশালী করে তুলতে পারে।”

অংশগ্রহণকারী সকলকে শুভকামনা জানিয়ে ফোরামের সভাপতি সায়হাম ইসলাম বলেন, “সাহিত্য ফোরাম সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার যাতে তারা ভবিষ্যতের পথে নিজেদের রাস্তা তৈরী করে নিতে পারে।”

করোনাকালে নিরাপদ দূরত্বে থেকে সাহিত্যচর্চা ও সৃষ্টিশীলতা যেন থেমে না থাকে তাই সাহিত্য ফোরাম এমন প্রচেষ্টা গ্রহণ করেছে বলে জানায় ফোরামের সংশ্লিষ্টরা।

ফোরাম আয়োজিত বিভিন্ন ধরনের সাহিত্য প্রতিযোগিতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহন করলেও এই প্রতিযোগিতায় শুধুমাত্র স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *