ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী

শিক্ষা

মারুফা আক্তার মৌরি:
দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সরকারি কারমাইকেল কলেজে’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯১৬ সালের ১০ নভেম্বর স্যার টমাস ডেভিড গিবসন ব্যারন কারমাইকেল এর হাত ধরে কারমাইকেল কলেজের অগ্রযাত্রা শুরু হয়।

উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে যাত্রা শুরু হয়েছিল রংপুরের এই কলেজটির। তবে, বর্তমানে ১৮ টি বিষয়ে স্নাতক ও ১৫ টি স্নাতকোত্তর ডিগ্রী দেয়া হয় এখানে। অধ্যয়ন করছেন প্রায় পঁচিশ হাজার ছাত্রছাত্রী। আর শিক্ষক আছেন ১৮৮ জন। ছাত্রছাত্রীদের থাকার সুব্যবস্থার জন্য কলেজে রয়েছে ৭ টি আবাসিক হল। এছাড়া, বাঁধন, বিএনসিসিসহ বেশকিছু সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রয়েছে।

মনোরম, স্নিগ্ধশ্যামল ও ছায়াঘেরা এই প্রতিষ্ঠানটি পূরণ করেছে হাজারো ছাত্রছাত্রীদের স্বপ্ন। প্রতিষ্ঠানের দেখানো পথে চলে ভালো কিছু করার প্রত্যাশা তাদের।

কারমাইকেল কলেজ এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রুহুল আমীন বলেন, ‘আমাদের কলেজ দেশের ভাল কলেজগুলোর একটি।। কলেজের মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি চলে।’ প্রতিষ্ঠানটির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার জন্য সকলকে সচেষ্ট থাকার কথা বলেন তিনি। তার আশা, বর্তমান ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবেন এবং দেশ গঠনে ভূমিকা রাখবেন।’

লেখক: শিক্ষার্থী, তৃতীয় বর্ষ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *