ডিআরইউ’র নতুন সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান

গণমাধ্যম বাংলাদেশ

হাসান ওয়ালী
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালীন নোমানী। সাধারণ সম্পাদক পদে জিতেছেন সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান।

আজ (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল ফলাফল ঘোষণা করেন।

২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মুরসালীন নোমানী পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান খান পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট।

এছাড়া সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন উসমান গণি বাবুল। তিনি পেয়েছেন ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল কবীর পেয়েছেন ৪৮৬ ভোট। আবুল বাশার নুরু পেয়েছেন ২৭৩ ভোট।

যুগ্ম সাধারণ পদে বিজয়ী হয়েছেন আরাফাত দাড়িয়া। তিনি পেয়েছেন ৩২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদি আজাদ মাসুম পেয়েছেন ২৭০ ভোট। আর গোলাম মইনুল আহসান পেয়েছেন ২৫৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক ইনকিলাবের মাইনুল হক সোহেল। তিনি পেয়েছেন ৭৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফী পেয়েছেন ২৯৬ ভোট। আবদুল হাই তুহিন পেয়েছেন ২৭৩ ভোট।

অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহ আলম নুর (৭৫৩ ভোট), দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল (৬৫০ ভোট), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (৬৪৬ ভোট), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭৯২ ভোট), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৬০ ভোট), আপ্যায়ন সম্পাদক পদে মো. নঈমুদ্দীন (৫৮৪ ভোট)।

এর আগে নারী সম্পাদক পদে রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন এম এম জসিম (৭৯২ ভোট), ঢাকা টাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ) ৭৩০ ভোট, রুমানা জামান (৭১৩ ভোট), মো. মাহবুবুর রহমান (৬৯০ ভোট), রফিক রাফি (৬৬৬ ভোট), নার্গিস জুঁই (৬৩৮ ভোট), জাহাঙ্গীর কিরণ (৫৫১ ভোট)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দু’জন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।

সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন। নির্বাচনে ১হাজার ৬৯৩ ভোটারের মধ্যে ভোট দেন এক হাজার ৩৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *