করোনাকালে যখন সব কিছু থমকে গিয়েছিল, তখন জীবনর ঝুঁকি নিয়ে সম্মুখ যোদ্ধার মত কাজ করেছেন গণমাধ্যমকর্মীরা। তাদের সেই সাহসী সময়ের গল্পকে, লড়াই এর মুহূর্তকে রংতুলিতে এঁকেছেন দেশর প্রতিথযশা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ; মোহাম্মদ মনিরুজ্জামান, গুলশান হোসেন. তাহমিনা হাফিজ লিসা ও নাসির আলী মামুন! সাথে আরও কিছু আলোকচিত্র এবং করোনায় প্রাণ হারানো গনমাধ্যম কর্মীদের ছবি নিয়ে টিভি সাংবাদিকদের সংগঠন বিজেসি সম্প্রতি আয়োজন করেছিল বিশেষ প্রদর্শনী “করোনায় গনমাধ্যমের লড়াই”। গত ২৩ নভেম্বর থেকে ২৫ তারিখ পর্যন্ত চলা এই প্রদর্শণীর ছবি ধারণ করেছন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিয়াদ হোসেন!









