করোনায় এক দিনেই মৃত্যু ৭৪, শনাক্ত ৬৮৫৪

বাংলাদেশ স্বাস্থ্য

ফারিহা তাবাসসুম মহিমা:
লকডাউনের পরও দেশে কমছে না করোনা সংক্রমণ আর মৃত্যু। করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে গত ২৪ ঘন্টায়। এসময় মারা গেছেন ৭৪ জন, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬৩ জনের।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ছিল ২০.৬৫%। একদিনে সুস্থ হয়েছে ৩,৩৯১ জন। ৮ এপ্রিল সকাল পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬,৬৬,১৩২ জনে। আর এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৫,৬৫,০৩০ জন।

গতবছর ৮ মার্চ করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। ১৬ মার্চ থেকে সকল শিক্ষা – প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেয় সরকার। ১৮ মার্চ দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী মারা যান।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর তথ্য মতে, সারাবিশ্বে এখন পর্যন্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৬লাখ ৮৮ হাজার ১২৬ জন। মারা গেছেন ২৯ লাখ ১হাজার ৩৮জন। সুস্থ হয়েছে ১০ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৬৭৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *