সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে আটটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৯০ বছর। গত ২৭ জুন সকালে এরশাদ (৯০) অসুস্থবোধ করলে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে […]

বিস্তারিত পড়ুন

ব্যক্তিগত গাড়ির চাপে, যানজটে স্থবির ঢাকা

ছাইফুল ইসলাম মাছুম: রাজধানী ঢাকায় বাড়ছে মানুষ, বাড়ছে গাড়ি, কিন্তু বাড়ছে না সড়ক। ফলে দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে যানজট। ঢাকার সমার্থক নাম হয়ে উঠেছে যেন ট্রাফিক জ্যামের শহর। এতে ভোগান্তি বাড়ছে মানুষের, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। রাজধানী ঢাকার অসহনীয় যানজটের পেছনে দায়ী কে? এ ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ব্যক্তিগত গাড়িকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। সম্প্রতি নাম্বিও […]

বিস্তারিত পড়ুন

রাজধানীতে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন

খাদিজা ইসলাম স্বপ্না: “রিক্সা উচ্ছেদ নয়, ব্যাক্তিগত গাড়ী নিয়ন্ত্রণ চাই’” এই স্লোগ্লানে মানববন্ধন করেছে ইন্সটিটিউট অব ওয়েলবিইং, কার ফ্রি সিটিজ এলায়েন্স বাংলাদেশ ও ড্রীম বাংলাদেশ ফাউন্ডেশনসহ ৭ টি সামাজিক সংগঠন। বুধবার (১০জুলাই) সকাল ১০:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব এর সামনে মানববন্ধনটির আয়োজন করা হয়। মানব বন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ভিআইপি লেন বা সড়ক বাদ দিয়ে রিক্সার জন্য […]

বিস্তারিত পড়ুন

রিকশা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তিনটি মূল সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশা চালক-মালিকেরা। সোমবার (০৮ জুলাই) সকাল ৭টা থেকে তারা মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। রিকশার চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। মুগদা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক […]

বিস্তারিত পড়ুন

বৃক্ষপ্রেমীদের জন্য রাজধানীতে মাসব্যাপী বৃক্ষমেলা

ফাইজুল ইসলাম ফাহিম ও আবদুল্লাহ আল নোমান: ঢাকার শেরে বাংলা নগরে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা। এবছর এটি আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর। এবারে মেলার প্রতিপাদ্য বিষয় হলো ” শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ “। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নার্সারি মালিকরা অংশ নিচ্ছেন এবারের মেলায়। মেলায় […]

বিস্তারিত পড়ুন

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল হরতাল

নিজস্ব প্রতিবেদক: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল রোববার (৭ জুলাই)  সারা দেশে  আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। বিএনপি ও গণফোরাম এই হরতালে সমর্থন জানিয়েছে । বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৩০ জুন বাসাবাড়িসহ সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়। এদাম বৃদ্ধিকে  অযৌক্তিক জানিয়ে বাম গণতান্ত্রিক জোট  এই হরতাল ডেকেছে। বিইআরসির […]

বিস্তারিত পড়ুন

বিশ্বের অর্ধেক গরিব বাংলাদেশসহ পাঁচ দেশে

আব্দুল্লাহ আল মামুন: পাঁচটি দেশেই বিশ্বের অর্ধেক গরিব লোক বাস করে। এই দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। বাকি দেশগুলো হলো ভারত, নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়া। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘পভার্টি অ্যান্ড শেয়ার প্রসপারিটি বা দারিদ্র্য ও সমৃদ্ধির অংশীদার ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ক্রয়ক্ষমতার সমতা অনুসারে (পিপিপি) যাঁদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, […]

বিস্তারিত পড়ুন

রবিবারের হরতালে গণফোরামের সমর্থন

নিজস্ব প্রতিবেদক: ৭ জুলাই রোববার সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের  ডাকা  আধা বেলা হরতালে সমর্থন জানিয়েছে গণফোরাম। গণফোরামের সভাপতি পরিষদের সভায় এ কথা জানানো হয়। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট  এই হরতাল ডেকেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৩০ জুন গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়। একে অযৌক্তিক জানিয়ে বাম গণতান্ত্রিক জোট  এই […]

বিস্তারিত পড়ুন

রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ঘোষণা অনুযায়ী গাবতলী থেকে আজিমপুর (মিরপুর রোড), সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে এখন থেকে আর রিকশা চলবে না। আগামী ৭ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর […]

বিস্তারিত পড়ুন

সম্পাদক হিসেবে আমাকে উদ্যোক্তা, সংবাদকর্মী ও পাঠকের মধ্যে সমন্বয় করতে হয়: সমকাল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:  ‘সম্পাদক হিসেবে আমাকে উদ্যোক্তা, সংবাদকর্মী ও পাঠকের মধ্যে সমন্বয় করতে হয়। আমাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়, অনেক সময় ছাড়ও দিতে হয়।’ দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, লেখক ও সাংবাদিক মুস্তাফিজ শফি ‘মিট দ্য এডিটর’ অনুষ্ঠানে একথাগুলো বলেন। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।   […]

বিস্তারিত পড়ুন