তানভীর সিদ্দিক টিপু
আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার ২০২০ পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান উদ্যোক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের বিশিষ্ট সাহিত্যপ্রেমী বরেণ্য রাজনীতিবিদ আলতাফ হোসেন গোলন্দাজ এর স্মরণে চলতি বছর এই সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। জুরী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রথম বারের মত পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। অচিরেই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে তুলে দেয়া হবে।
প্রতি বছরই দেশের একজন গুণী সাহিত্যিক ও কবি এই পুরস্কার পাবেন। একুশে বইমেলা শেষে ওই বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করা হবে।
