জুনাইদ আল হাবিব:
লক্ষ্মীপুরের রামগতিতে হয়ে মিরাজ হোসেন (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার (৪নভেম্বর) দুপুরে রামগতি পৌরসভার নুরিয়া হাজীরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
স্থানীয়ভাবে জানা যায়, দারোগা বাড়ির মিজানুর রহমানের দোকানের ছাদ ঢালাই করতে গিয়ে বিদ্যুৎ লাইনের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন কয়েকজন শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১২জন শ্রমিক দোকান ঘরের ছাদ ঢালায়ের কাজ করছিলেন। ছাদের উপরে মূল লাইন থাকায় সেখান থেকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রায়হান (৩৫) এবং মিরাজ (৩২) এর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল। দু’জনের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে ।
হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে মারা যান মিরাজ। রায়হানের চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ১ মাসে লক্ষ্মীপুরের রামগতিতে অনেকগুলো বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা অনেক বেড়েছে।