অমর একুশেঃ কবিতা

শিল্প-সাহিত্য

অমর একুশে

 

একুশ তুমি স্মরণীয় হলে,
কত বাঙালির প্রাণ নিলে,
মায়ের ভাষা উপহার দিলে।

তোমার কি মনে পরে সেই দিন?
যেদিন রাজপথ হয়েছিল রক্তে মলিন।

কত রফিক শফিক প্রাণ দিলেন,
কত মা তার বুকের ধন হারালেন,
তবু তারা মায়ের ভাষার মান দিলেন।

শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের,
যারা দিয়ে গেলেন ভাষা আমাদের।

সেই ভাষাতেই তোমাদের জানাই,
ভালোবাসা শুধু তোমাদেরই মানায়।

একুশ তুমি স্মরণীয় হলে,
কত বাঙালির প্রাণ নিলে,
তবু তোমায় ভালোবাসি,
কারণ, এই দিনেই তো ফুটেছিল ফুল
আর বাংলা ভাষা অর্জনের হাসি।

মোঃ আশরাফুল ইসলাম

শিক্ষার্থী, ৭৮ ব্যাচ,

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ,

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *