ইউল্যাবকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ান স্টামফোর্ড

খেলা

নিজস্ব প্রতিবেদক:

স্বাগতিক ইউল্যাবকে হারিয়ে ‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ’ এর টানা দ্বিতীয়বার  শিরোপা জিতেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাস ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ১৩তম আসর।

ফাইনালে টসে জিতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ওপেনার জাহিদুজ্জামান ও রিকনের  ‍দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ১৬২ রানের সম্মানজনক স্কোর গড়ে টানা দুইবারের চ্যাম্পিয়নরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিক ইউল্যাব। দলীয় ২৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে শেষের দিকে নিলয়ের ব্যাটিং তাণ্ডবে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৭ রানে পরাজিত হয় স্বাগতিকরা।

৪ ওভারে ১ মেডেনসহ তিনটি উইকেট নিয়ে ফাইনালে ম্যান অব দা ম্যাচ পুরস্কার পায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোলার শামসু্দ্দিন। ফাইলানে চ্যাম্পিয়ান দল পুরস্কার হিসেবে পেয়েছে ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল পেয়েছে ৩০ হাজার টাকা।

স্কোর:

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ১৬২/৩

ইউল্যাব, ১৫৫/৫

ফলাফল: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ৭ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *