ওবামার যে টুইটে ভিউ ৫৩ লাখ!

আন্তর্জাতিক

বাইডেনের পক্ষে প্রচারণার অংশ হিসেবেই ৩১ অক্টোবর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল ফুল হাতা শার্ট পরা ওবামা তার পাশে রাখা একটি ল্যান্ডফোন থেকে একটি নম্বরে ডায়াল করছেন। তারপর দেখা যায়, তিনি খুব সাবলীল ভাবে অ্যালিসা নামের নারীকে তার পরিচয় দিয়ে, জো বাইডেনের জন্যে ভোট চান। এই ফোনালাপই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

ওবামা ভিডিওটি টুইট করার পর শুক্রবার দুপুর পর্যন্ত ৫৩ লাখের বেশি মানুষ দেখেছেন। এলিসা ক্যামেরোটা নামে যে নারীকে তিনি ফোন করেছিলেন, সেই মহিলাও সামাজিক মাধ্যমে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তার কথাবার্তার ভিডিও পোস্ট করেছেন। দেশের সাবেক প্রেসিডেন্টের ব্যবহারে এলিসা তো মুগ্ধই, নেট-নাগরিকরা অনেকেই ওবামার সহজ মিশুকতা স্বভাবে প্রশংসায় পঞ্চমুখ।

অ্যালিসা ফোনটা তোলার পরেই নিজের পুরো নাম বলে তাকে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি আপনাদের প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে?’ অ্যালিসা ততক্ষণে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির গলা চিনে ফেলেছেন।

তিনি উত্তর দেন, ‘আমার মনে হয় এবার প্যানিক অ্যাটাক হবে!’ ওবামা তাকে মনে করিয়ে দেন, মঙ্গলবারের ভোটের কথা। জানান, এবারের ভোট কেন এত গুরুত্বপূর্ণ। বলেন, ‘আমি চাই বাইডেন আর কমলার হয়ে আপনি ভোট দিন। চাইলে আপনার পোলিং বুথ সংক্রান্ত সব তথ্যও আমি আপনাকে দিতে পারি।’

এলিসা উত্তরে জানান, তিনি সব জানেন, তিনি অবশ্যই ভোট দিতে যাবেন। কথার মাঝেই শোনা যায় এক শিশুর গলা। ওবামা এবার অ্যালিসাকে জিজ্ঞেস করেন ব্যাপারটা ঠিক কী না? অ্যালিসা জানান, তার আট মাসের ছেলে রয়েছে। নাম জ্যাকসন এবং ফোন আসলেই জ্যাক ফোনে কথা বলতে চায়। ওবামাকে তার সাথে ‘হাই জ্যাকস’ সম্বোধন করে তার সঙ্গে কথাও বলেন।

টুইটের উত্তর ওবামাকে খুব মজার মানুষ বলে মন্তব্য করেছন এলিসা।

[ক্লাস অ্যাসােইনমেন্টের অংশ হিসেবে খরবটি লেখা ও সমন্বয় করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষার্থী আরিফ হাসান মাসুম, আলওয়ান খান রাফে ও মো: আল আমিন তুষার।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *