আবু রায়হান ইফাত
আসন্ন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খুলনার হয়ে খেলবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম মাঠে নামবেন বরিশালের হয়ে। মুশফিকুর রহিম থাকছন ঢাকায়, আর আর মোস্তাফিজুর রহমান পরবেন চট্টগ্রামের ক্যাপ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীরে হোটেল লা মেরিডিয়ানে এই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। নিয়ম অনুযায়ী ৫ দলে ১৬ জন করে দল পাবেন ৮০ জন ক্রিকেটার। অসুস্থতার কারনে তালিকায় মাশরাফির নাম না থাকলেও, সুস্থ হলে তাকে নিতে পারবে যে কোন দল।
এবছর প্লেয়ার ড্রাফটের জন্য ৪ ক্যাটাগরিতে সর্বমোট ১৫৭ জন ক্রিকেটারের নাম ঘোষণা দিয়েছিল বিসিবি। ‘এ’ গ্রুপে পাঁচ ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।
কোন দলে কে থাকছেন
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন, হাসান মাহমুদ, শামিম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসাইন, জাকির ইসলাম, নাজমুল অপু, জহিরুল ইসলাম, সালমান হোসাইন।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ, ইরফান শুক্কুর, মেহেদী মিরাজ, আবু জায়েদ রাহি, তানভীর ইসলাম, তৌহিদ হৃদয়, সুমন খান, সাইফ হাসান, আমিনুল বিপ্লব, মাহিদুল আকন্দ, পারভেজ ইমন, কামরুল রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তামিম জুনিয়র, নাইম হাসান, নাইম শেখ, শাহাদাত দিপু, আকবর আলি, নাসুম আহমেদ, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদী রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: সাইফুদ্দীন, আশরাফুল, নাজমুল শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলি, রকিবুল হাসান, মুকিদুল মুগ্ধ, সানজামুল ইসলাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মিথুন আলি, সৌম্য সরকার, মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৌকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।
সব ঠিক থাকলে আগামী ২৫ নভেম্বর মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিপিএল, আইপিএলের মত না হলেও জৌলশের অভাব না থাকার আশ্বাস বিসিবির । টুর্নামেন্টটি সম্প্রাচার করা হবে দেশের সর্বপ্রথম স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’ এ ।
