আজ কি শেষ হয়ে যাচ্ছে বইমেলা?

বাংলাদেশ

সুমন কর্মকার শ্রাবণ
সোমবার (৫ এপ্রিল) থেকে সাত দিনের জন্য লকডাউনে যাচ্ছে সারাদেশ। তবে, এসময় বইমেলা খোলা থাকবে কি-না তা নিয়ে এখনও সঠিক তথ্য দিতে পারছে না বইমেলার তথ্য কেন্দ্র। জানিয়েছে, তাদের কিছু জানায় নি বাংলা একাডেমী। তবে আজ কোন সিদ্ধান্ত আসতে পারে।

লেখক ও প্রকাশকের অনেকেই মনে করছেন, কাল থেকে বন্ধ হতে পারে বইমেলা। বিশিষ্ট লেখক স্বকৃত নোমান বলেন ‘যেহেতু সাত দিনের লকডাউন দেওয়া হয়েছে, সেসময় মেলা বন্ধ থাকবে কিনা তা সম্পূর্ণ বাংলা একাডেমীর সিদ্ধান্ত। তবে, আমি মনে করি লকডাউনে মেলা বন্ধ রাখাটাই স্বাভাবিক। সেই হিসাবে রবিবার মেলার শেষ দিন।’

বাংলা একাডেমী স্টলের একজন বলেন ‘গত বারের লকডাউনে যেহেতু সবকিছু বন্ধ ছিলো, এবারও তাই হলে ধারণা করছি, বইমেলা বন্ধ হয়ে যাবে।’

এ বছর কোরনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দের মাস পর গত ১৮ মার্চ থেকে শুরু হয় অমর একুশে বইমেলার ৩৭তম অধিবেশন। কয়েক ধাপে বইমেলার সময়সূচি পরিবর্তন করে সর্বশেষ বিকাল ৩.০০টা থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত মেলার সময়সূচি নির্ধারণ করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছরের বইমেলা ভার্চুয়ালি বা অনলাইনে করার প্রসঙ্গ উঠলেও পরে প্রধানমন্ত্রী গত ১৮মার্চ উদ্বোধন করেন অমর একুশে বইমেলার ৩৭তম অধিবেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চালু রাখার কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *