চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন দায়িত্ব গ্রহনের চার বছর পর আগামি ২৫ জুলাই ২০১৯ইং নগরে বাস্তবায়নকৃত স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা সম্পর্কে অবহিত করা এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে জনতার মুখোমুখি হবার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখে বিবৃতি দিয়েছেন ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২২ জুলাই ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জনতার মুখোমুখি অনুষ্ঠানটির সফলতা কামনা করে সিটি মেয়রের এ ধরনের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে ক্যাব নেতৃবৃন্দ উপরোক্ত অভিমত প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাব দীর্ঘদিন ধরেই নগরবাসীর সমস্যাগুলি মেয়রের দৃষ্ঠি আকর্ষনে ওয়ার্ড পর্যায়ে এ ধরনের আয়োজন করার দাবি করে আসলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দাবির প্রতি সমর্থন প্রদর্শন করেনি। যার কারনে নগরীর সর্বস্তরের জনগনের সাথে সিটি মেয়রের মতবিনিময় ও সমস্যা সর্ম্পকে সম্যাক ধারনা লাভ বাধাগ্রস্থ হয়েছে। একই সাথে ক্যাব আশা করে নগরবসাীর নির্বাচিত প্রতিষ্ঠান হিসাবে জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নগর প্রশাসন আরও এগিয়ে আসবেন এবং নাগরিক হিসাবে নাগরিক মর্যদা সমুন্নত রাখতে কার্যকর উদ্যোগ নিবে এ প্রত্যাশা করা হয়।
বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তারা হলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, যুগ্ন সম্পাদক আবু মোশারফ রাসেল, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক এএম তৌহিদুল ইসলাম, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ।
