‘ছবি কথা বলে’- কথাটির সঙ্গে সবাই পরিচিত। একজন মানুষের সুখ-দুঃখ ফুটিয়ে তোলার একটা মাধ্যম ছবি। ছবির মাধ্যমে নিজের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্যই চলছে ‘ঢাকা আর্ট সামিট’। এটি ছিল আর্ট সামিটের ষষ্ঠ আয়োজন। এবারের সামিটে আলোকপাত করেছে বন্যা, জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সম্পর্কের মতো বিষয়গুলোর উপর। সামদানী আর্ট ফাউন্ডেশন আয়োজিত ঢাকা আর্ট সামিটে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জন শিল্পী অংশ গ্রহণ করছেন। চলুন আর্ট সামিট দেখে আসি রিদিতা সাহার চোখে।









