খাদিজা ইসলাম স্বপ্না:
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেড ২০২০ এর কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন তাসনিম হক।
২৮শে সেপ্টেম্বর আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত ২০১৯ সাধারণ পরিষদে (জিএ) তাসনীম হক, ইসরাত সুলতানা এবং মোঃ আশিকুর রহমানকে যথাক্রমে ২০২০ এর স্থানীয় সভাপতি, নির্বাহী সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
জেসিআই হ’ল ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি বিশ্বব্যাপী সম্প্রদায় যেখানে তারা নিজের এবং বিশ্বের যে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে। বিশ্বের ১১৫’টি দেশে এই সম্প্রদায়ের প্রায় ২০০,০০০ সক্রিয় সদস্য রয়েছে।
এছাড়াও জেসিআই ঢাকা ইউনাইটেড সাধারণ আইনী কাউন্সিলর হিসাবে এ এস এম তৈমুর, মহাসচিব পদে শাহনাওয়াজ কবির অর্পণ এবং ২০২০ সালের নির্বাহী কমিটির স্থানীয় কোষাধ্যক্ষ হিসাবে আশরাফ আহমেদকে নির্বাচিত হয়েছেন।
২০১৯ সালের সভাপতি খাদিজা আক্তার এবং সাবেক স্থানীয় সভাপতি জামিল উদ্দিন ভূঁইয়া, জেসিআই বাংলাদেশের জাতীয় পরিচালনা পরিষদ এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের সদস্যরা এই সাধারণ পরিষদ পরিচালনা করেন।
বিদ্যমান কার্যনির্বাহী কমিটি- স্থানীয় সভাপতি খাদিজা আক্তারের বোর্ড ৩১ শে ডিসেম্বর, ২০১৯ অবধি চলবে। ২০২০ সালের নতুন কার্যনির্বাহী কমিটি- স্থানীয় সভাপতি তাসনিম হকের বোর্ড ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে যাত্রা শুরু করবে।
