স্টামফোর্ড ডিবেট ফোরামের নতুন সভাপতি সজিব, সম্পাদক শফিক

শিক্ষা

খাদিজা ইসলাম স্বপ্না:

সজিবুর রহমান খানকে সভাপতি ও  শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে স্টামফোর্ড ডিবেট ফোরামের (এসডিএফ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা উভয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফোরামের ২০১৯-২০২০ সেশনের ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন ফোরামের কনভেনর আল মামুন।

ফোরামের বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি: ফাতেমা সুলতানা,  ট্রেজারার- মো: সামিরুল হক,  সাংগঠনিক সম্পাদক: মো: রায়হান দেওয়ান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ ও ইফতেখার উদ্দিন ভূইয়ান, প্রোগ্রাম সেক্রেটারি: মম তারিন খানম, কমিনিউকেশনে সেক্রেটারি – ইব্রাহিম খলিল, জয়েন্ট কমিনিউকেশনে সেক্রেটারি – রায়সা খাইররুম, অফিস সেক্রেটারি -সানজিদা ইসলাম সূচি, জয়েন্ট অফিস সেক্রেটারি- মো: মাযহারুল ইসলাম,। পাবলিকেশন সেক্রেটারি – আব্দুল্লাহ নাঈম, জয়েন্ট পাবলিকেশন সেক্রেটারি -হৃদয় সম্রাট ও খাদিজা খাতুন, ইভেন্ট সেক্রেটারি -রাশফিয়া ইসলাম, জয়েন্ট ইভেন্ট সেক্রেটারি- গৌরী ভট্টাচার্য, রিফ্রেশমেন্ট সেক্রেটারি – তানভীর আহমেদ, জয়েন্ট রিফ্রেশমেন্ট সেক্রেটারি -সাদনান ইবনে সাদ, এক্সিকিউটিভ মেম্বার – মুরসালীন বাপ্পি ও জাবেদ হাসান।

ফোরামের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, বির্তক আমাদেরকে শুধু কথা বলতে শিখায় না, শেখায় পজেটিভ আর নেগেটিভ দিক নিয়ে নিজেকে আত্নমননশীল হতে। নিজের পরিবার এবং সমাজের মধ্যে শুদ্ধ চিন্তা ছড়িয়ে দিতে পারে এই বির্তক। তেমনি পারে নিজেদের অধিকার এর জন্য আওয়াজ তুলতে। আমি চাইবো আমাদের এবারের কমিটির প্রত্যেক টা মেম্বার যেন নিজ নিজ যায়গা থেকে নিজেদের কে এমন ভাবে গড়ে তুলে, যেন পরবর্তীতে নিজ নিজ অবস্থান থেকে সুস্থ চিন্তাধারার একটি শুদ্ধতম মানুষ হিসেবে গড়ে ওঠে।

ক্লাবের বর্তমান কনভেনর আল মামুন নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিতর্ক করতে গেলে শিক্ষার্থীদের খুঁটিনাটি জানতে হয় এবং সাধারণ জ্ঞানে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হয়। আর বিতার্কিকরা যেহেতু বিভিন্ন বিষয়ে ধারণা রাখে, তাই তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সুবিধা হয়।বর্তমান যুগ মানেই প্রতিযোগিতার যুগ ।তাই আমি শিক্ষার্থীদের আহ্বান করবো বির্তক ক্লাবের সাথে জড়িত থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *