দুর্নীতিবিরোধী গেম শো আয়োজন করেছে স্ট্যামফোর্ড ইয়েস

শিক্ষা

সাজিয়া আফরিন সৃষ্টি:

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে স্ট্যামফোর্ড ইয়েস ক্লাবের দুর্নীতিবিরোধী গেম শো অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকাল ১০ টায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস প্লে গ্রাউন্ডে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইউনুস মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল মতিন, স্টুডেন্ট ওয়েলফেয়ার এর এডভাইজার রেহানা আক্তার, পরিবেশ বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার মাহমুদা ইসলাম এবং স্ট্যামফোর্ড ইয়েস ক্লাবের এডভাইজার ড. মাহমুদা পারভিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এসিস্টেন্ট কোঅর্ডিনেটর ও সিভিক এনগেজমেন্ট হোজ্জাতুল ইসলাম।

দিনব্যাপী পরিচালিত গেম শো শেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যামফোর্ড ইয়েসের সভাপতি আকাশ চন্দ্র দাস।

Seen by Tazbih Shoron at Tuesday 10:19am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *