মোঃ রফিকুল ইসলাম:
ম্যানচেস্টার সিটি কিংবা চেলসি নয়, ইউরোপের গণমাধ্যম এর মতে খুব সম্ভবত প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি’তে যোগ দিচ্ছেন ৬ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবল মহাতারকা লিওনেল মেসি।
ইতোমধ্যে, গত ৫ আগস্ট, বৃহস্পতিবার বার্সেলোনার অফিসিয়ালি ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় শৈশবের ক্লাব বার্সেলোনার সাথে ২১ বছরের পথচলা শেষ হচ্ছে তার। এরপরেই শুরু হয় নানান গুঞ্জন, কোথায় পরবর্তী গন্তব্য এলএম টেনের।
গত বছর মেসি ক্লাব ছাড়ার কথা বললে, ম্যানচেস্টার সিটি এবং সিটিজেনদের বর্তমান কোচ পেপ গার্দিওলা মেসিকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালিয়ে ছিলেন, তবে বছর ঘুরতেই মেসি যখন ক্লাব ছাড়লো, তখনি ম্যানচেস্টার সিটি ১০০ মিলিয়নের বিনিময়ে জ্যাক গ্রিলিশকে দলে ভেড়ালেন। ফলে গার্দিওয়ালাও মেসির সিটেতে আসার সম্ভাবনাকে নাকচ করে দিলেন এক সংবাদ সম্মেলনে।
এদিকে মিরর ও এক্সপ্রেস.কম এর মত বেশ কিছু ইউরোপের গণমাধ্যম গুলো প্রচার করেন, চেলসির মালিক রোমান আব্রামোভিচ লিওনেল মেসির ট্রান্সফারের ব্যাপার নিয়ে আলোচনা করতে ‘জরুরি বৈঠক’ ডেকেছেন। তবে ব্লুজদের স্কোয়াডে বর্তমানের ৪২ জন প্লেয়ার থাকায় এমনিতেই চাপে আছেন কোচ টমাস টুখেল। এছাড়াও দলে ভেড়ানোর কথা বেলজিয়ান স্টাইকার রোমেরো লুকাকুকে।
তবে লিওনেল মেসির পারিশ্রমিক অনুযায়ী ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজি ছাড়া অন্য কোনো ক্লাবে যাওয়া সম্ভাবনা খুবই কম, আর সিটিজেনরা যেহেতু দলে ভেড়ানোর ব্যাপারে নাকচ করেছেন, সেখানে বলাই যায় পিএসজি হতে যাচ্ছে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য। এ নিয়ে ফুটবলের সব থেকে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সংবাদদাতা ফ্যাব্রিজিও রোমানো বলেন “প্যারিস সেইন্ট জার্মেইন একমাত্র ক্লাব যারা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মেসি এবং তার পিতা হোর্হে মেসির সাথে সরাসরি যোগাযোগ করেন, এবং এই সাপ্তায় তারা প্যারিসে আসবেন । এছাড়া তিনি আরো জানান প্রথমে দুই বছরের চুক্তি এবং পরবর্তিতে একবছর বাড়ানো যাবে এমন শর্তের সাথে ৩৫ মিলিয়ন বেতন এবং ৫ মিলিয়ন বোনাসের চুক্তি করা হবে।

এছাড়া পিএসজির মালিক নাসের খেলাইফির ভাই খলিফা বিন হামাদ এক টুইট বার্তায় জানান “আলোচনা আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে, এবং অফিসিয়াল ঘোষনা খুব শিঘ্রই আসছে”। এছাড়াও প্যারিসের বেশকিছু গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে পিএসজি ১০ আগস্ট এর জন্য আইফেল টাওয়ার রিজার্ভ করেছে, যেখানে বড় কিছু হতে যাচ্ছে।

তবে সব কিছুই এখনো সম্ভাব্য অবস্থায় আছে, এখনো কোনো কিছুর নিশ্চয়তা নেই, হয়তোবা কিছুদিনের মধ্যেই সবকিছু সত্যিতে রুপান্তর হবে, কিংবা হতে পারে অন্য কিছু, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে মেসি-ভক্তদের।
