মো: আল আমিন তুষার:
অলেম্পিক ফুটবল শিরোপা ধরে রেখেছে ব্রাজিল। আজ শনিবার, ফেভারিট স্পেনকে ২-১ গোলে হারিয়ে টোকিও অলেম্পিক ২০২০ এর স্বর্ণ পদক নিশ্চিত করে লাতিন আমেরিকার দেশটি। অতিরিক্ত সময়ে ম্যালকম গোল করে এগিয়ে নেয় নিজের দলকে। সেলেসাওরা এর মাধ্যমে তাদের কোপা আমেরিকা জিততে না পারার আক্ষেপ কিছুটা কমালো।
নিসান স্টোডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন ছিল ১-১। ১০৮ মিনিটের সময় অ্যান্থনির অ্যাসিস্ট দারুন ভাবে কাজে লাগান ম্যালকম। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে টপকে গোলকিপার উনাই সিমনের পাশ দিয়ে গোলটি করেন এই বদলি খেলোয়াড়।

খেলা শুরুর থেকেই আক্রমণ করেছে স্পেন। ১৬ মিনিট এর সময় লিড নিতে গিয়েও সফল হতে পারে নি তারা। এর ঠিক তিন মিনিট পর ব্রাজিলও সুযোগ হাত ছাড়া করে। ২৫ মিনিটে লুইসের পাসে রিচার্লিসন ৬ গজ দূরত্ব থেকে বাঁ পায়ের শটটাও কাজে আসে নি। ৩৪ মিনিটে সিমন এর ফাউলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু রিচার্লিসন গোল করতে সক্ষম হন নি। এর চার মিনিট পর আবার সুযোগ পায় স্পেন তবে ওয়ারজাবালের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে অধিনায়ক আলভেসের অ্যাসিস্টে কুনহার গোলে এগিয়ে যায় সেলেসাওরা । বক্সের প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন কুনহা। বিরতি থেকে ফিরে ছয় মিনিট এর মাথায় আবার দারুন ভাবে রিচার্লিসনের গোল রুখে দেন স্পেন এর গোল রক্ষক সিমন। এরপর ৬১ মিনিটে কার্লোস সোলেরের ডানপ্রান্তের ক্রসে ওয়ারজাবাল বক্সে ঢুকে চলতি বলে বাঁ পায়ের জোরালো ভলিতে সমতা আনতে সক্ষম হয় স্পেন।
খেলার শেষভাগে সোলার এবং ব্রায়ান গিল দুজনের শট ক্রসবারে আঘাত লাগলে জয়ের কাছ থেকে ফিরে আসে স্পেন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেই সফলতা ছিনয়ে আনে ব্রাজিল।
১৯৯২ এর স্বর্ণপদক জয়ী স্পেনকে এবার রপ্য পদকেই খুশি থাকতে হচ্ছে। উল্লেখ্য, এবারের পুরুষ ফুটবল এর ব্রঞ্জ পদক অর্জন করেছে ম্যাক্সিকো।
